1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:48 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

জালালাবাদ যুব ফোরামের যুব দিবসের আলোচনা সভায়-মুহাম্মদ ফখরুল ইসলাম

  • Update Time : Tuesday, August 12, 2025
  • 700 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বেকারত্ব মুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠন এবং দৃশ্যমান পরিবর্তনের জন্য জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যুবকরা জীবন ও রক্ত দিয়েছে। জামায়াত যুব সমাজের সেই প্রত্যাশা পূরণে অঙ্গিকারাবদ্ধ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে যুবসমাজকে তাদের সঠিক সিদ্ধান্তের জন্য সজাগ ও সতর্ক থাকতে হবে।

Manual3 Ad Code

তিনি বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়- বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। তাই সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। যুবকদের ঐক্যবদ্ধ করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শামিল করতে হবে।

Manual8 Ad Code

তিনি মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগ জালালাবাদ যুব ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফোরামের উপদেষ্টা জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের শাহপরান পূর্ব থানা আহ্বায়ক নিজাম উদ্দিন, শাহপরান পশ্চিম থানা আহ্বায়ক অলিউর রহমান সাদ্দাম, জালালাবাদ থানা আহ্বায়ক জুনাইদ আল হাবী ও কোতোয়ালী পশ্চিম থানা আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমূখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যুব নেতা হারুন অর রশিদ।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!