1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:27 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

গোপন প্রেম নিয়ে মুখ খুললেন জয়া আহসান

  • Update Time : Tuesday, August 12, 2025
  • 224 Time View

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক ::: ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় নীরব থাকা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অবশেষে জানালেন, তিনি বহু বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তবে তার সেই বিশেষ মানুষ মিডিয়া অঙ্গনের কেউ নন।

Manual5 Ad Code

সম্প্রতি কলকাতায় মুক্তি পাওয়া ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার প্রচারণায় ব্যস্ত জয়া। এই ব্যস্ততার মাঝেই ইনডালজ এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের প্রেমের কথা প্রকাশ করেন।

জয়ার ভাষায়, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছেন। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি। তবে উনি শোবিজের কেউ নন। আমার মনে হয়, পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়া জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি— এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অভিনেত্রীর মতে, তার সঙ্গী সবসময় তাকে সমর্থন করেন এবং তার কাজের ব্যস্ততা মেনে নেন।

Manual8 Ad Code

‘আমি অভিনয়ের কারণে অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে থাকি। তিনি এতে কোনো আপত্তি করেন না। আমরা দুজনেই খুব প্রাইভেট লাইফ পছন্দ করি। উনি খুব শান্ত স্বভাবের, আমিও তেমনি— এ কারণেই তার প্রতি আকর্ষণ তৈরি হয়েছে।’

Manual6 Ad Code

তবে বিয়ে নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি জয়া আহসান। ‘এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। হয়তো ইচ্ছা হবে, হয়তো হবে না। বিয়ে নিয়ে আমার ভেতর এক ধরনের ভীতি কাজ করে- আগের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।’

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!