1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 7:36 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ড. শাহ জামাল

  • Update Time : Monday, August 11, 2025
  • 624 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সদর উপজেলার হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা পরিচালনার জন্য ড. শাহ জামাল (নুরুল হুদা)-কে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বামাশিবো/প্রশা/৩৩১২৫১৩০৪৯১১/১১৪৬৯৮ নং স্মারকে ৬ মাসের জন্য তাকে উক্ত পদে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে ড. শাহ জামাল (নুরুল হুদা) কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা পরিচালনা ও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অটুট রাখতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। তিনি দ্বায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ প্রবিধান অনুসারে ড. শাহ জামাল (নুরুল হুদা)-কে হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!