1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:27 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি-সিলেটে ছাত্রদল সভাপতির

  • Update Time : Monday, August 11, 2025
  • 680 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার দুপুরে সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন দাবি জানান।

এসময় রাকিব বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।

Manual6 Ad Code

তিনি বলেন, অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতংকিত, তারা এখনো ট্রমার মধ্যে রয়েছে। তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে একধরণের অনীহা আছে। কিন্তু বাংলাদেশ ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের পুণরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।

Manual8 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে বলেও এসময় মন্তব্য করেন ছাত্রদলের কেন্দ্রিয় সংসদের এই সভাপতি।

Manual3 Ad Code

দীর্ঘ একুশ বছর পর আজ সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রিয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছত্রেদলের কেন্দ্রিয় ও সিলেটের নেতারা উপস্থিত রয়েছেন।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!