1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 5:23 am
Title :

জন্মাষ্টমী উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের সঙ্গে মতবিনিময় সভা

  • Update Time : Thursday, August 7, 2025
  • 733 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ৩টায় কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা পিপিএম।

Manual8 Ad Code

সভায় আসন্ন জন্মাষ্টমী উৎসবের নিরাপত্তা, শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। এবারও জন্মাষ্টমী শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে। প্রয়োজনে অনুষ্ঠান পূর্বে আরেক দফা বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক চন্দন দাস, সিলেট সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক শিবব্রত ভৌমিক, সদস্য সচিব রাজীব দেব রাজু, দক্ষিণ সুরমা সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিনাক কর প্রমুখ।

Manual6 Ad Code

সভায় সবপক্ষ একটি সফল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জন্মাষ্টমী উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!