1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:37 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

  • Update Time : Monday, August 4, 2025
  • 448 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: গত কয়েকদিন ধরেই সিলেটে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ৩৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে, বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অদিদপ্তর। শক্তিশালী বৃষ্টিবলয় ঈশান ধেয়ে আসার কথাও বলা হচ্ছে। ফলে সিলেটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

Manual7 Ad Code

বৃষ্টিবলয় সিলেট বিভাগের উপর সক্রিয় থাকায় নিচু এলাকার নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) নিজেদের ফেসবুক পেজে এমন বার্তা দেয়।

বার্তায় বলা হয়েছে, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, যা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করবে। দেশের প্রায় ৯০ শতাংশ এলাকাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে। বিশেষভাবে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টির প্রভাব বেশি থাকবে এবং এখানে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার অতি বন্যাপ্রবণ নিচু এলাকায় বন্যা হতে পারে।

Manual4 Ad Code

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, আগস্ট মাসে সিলেটে আকস্মিক বন্যার পূর্বাভাস রয়েছে। আগামী ৩ দিন বৃষ্টিবলয়ের কারণে সিলেটে আরও বৃষ্টি হবে। পাশাপাশি, ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সিলেটে উজানের পানির প্রবাহ বেড়ে যেতে পারে, যা নিচু এলাকাগুলোর জন্য বন্যার কারণ হতে পারে। তবে নদ-নদীর পানি বিপৎসীমার কতটুকু উপরে উঠবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!