1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:24 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জুলাইয়ের অর্জন ধরে রাখতে রাজনৈতিক ঐক্য চায় জনগণ-মাওলানা হাবিবুর রহমান

  • Update Time : Monday, August 4, 2025
  • 234 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বিশ্বের প্রতিটি দেশে সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদ সরকারের ১৬ বছরে প্রতিষ্ঠানটিতে দলীয়করণ করে সংগঠনটি হারিয়েছে তার নিরপেক্ষ ও মানবিক সেবার ঐতিহ্য। দুর্নীতি ও দলীয় স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ করা হয়েছে শত শত দলীয় সন্ত্রাসী ক্যাডারদের। জুলাই-২৪ এর বিপ্লবের পর থেকে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটসহ সারাদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মসূচীগুলো প্রশংসার দাবি রাখে। এটা অব্যাহত রাখতে হবে।

Manual3 Ad Code

সোমবার (৪ আগষ্ট) বেলা ৩টায় রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র সিলেটে জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র সিলেট, জালালাবাদ ব্লাড কানেকশন সেইফটি সোস্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় ১ম জুলাই গণঅভূত্থান দিবস উপলক্ষে শহীদ ও আহতদের স্মারণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

জালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের এবং বাংলাদেশের ইউনিটের সিনিয়র সদস্য সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে ও যুবনেতা মোঃ সালাউদ্দিন মিরাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ যুব ফোরামের সেক্রেটারি ও সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যতম সদস্য যুবনেতা পারভেজ আহমদ, ইন্টার ব্লাড ব্যাংকের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল অর্গানাইজেশন এর পরিচালক মুহিবুর রহমান।

মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে, যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’‘জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। তিনি বলেন, ‘জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকারব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না।’ জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!