1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
April 21, 2026, 10:02 am
Title :
সিলেটে আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে একযুগে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু কবিরুল ইসলাম পূবালী ব্যাংকের এ এজি এম হিসাবে পদোন্নতি পাওয়ায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সংবর্ধনা প্রধান “ মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে-প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে সিলেট বাণিজ্যমন্ত্রী-মুক্তাদির সিলেটে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও প্রাণী আটক সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল

পীরমহল্লায় এসএসসি ও সমমান মেধাবী শিক্ষার্থীদের নাগরিক ফোরামের সংবর্ধনা

  • Update Time : Sunday, August 3, 2025
  • 232 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মানের সুযোগ সৃষ্টি হয়েছে। বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার বিদায় নিলেও দেশ এখনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে আছে। আমরা এর পরিবর্তন চাই। যদি আমরা সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিদের সংসদে বসাতে পারি তবে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অতীতে পরিকল্পিতভাবে যুবসমাজকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারীরা নানা কার্যক্রম চালিয়েছে । আমরা ক্ষমতায় গেলে তরুণদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদের বেকারত্ব দূরীকরণে কাজ করবো। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। শান্তিকামী মানুষ আজ দলে-দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজকে সাথে নিয়ে ইনসাফভিত্তিক একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে আমাদের অগ্রযাত্রায় ষড়যন্ত্রকারীরা বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না।
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নাগরিক ফোরামের উদ্যোগে এসএসসি ও সমমান মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ২ আগস্ট (শনিবার) রাতে নগরীর পশ্চিম পীরমহল্লাস্থ শাহজালাল প্যালেসে এ সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
নাগরিক ফোরামের সভাপতি সাজিদ আহমদ চৌধুরী রানার সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মিজান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নাগরিক ফোরাম এর প্রধান উপদেষ্টা শহীদ আহমদ চৌধুরী সাজু ,শফিকুল আলম মাফিক, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান, সৈয়দ বাহারুল ইসলাম রিপন, সাইফুল করিম চৌধুরী হায়াৎ, মাস্টার আবুল কালাম, আব্দুল ওয়াহিদ ওলিউর রহমান, সাংবাদিক কাজী ফখরুল, ফোরাম এর সহ-সভাপতি ইমরান আহমদ, আব্দুল্লাহ আল নাইম, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ও সমমান মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!