1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 10:04 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

খন্দকার আব্দুল মুক্তাদির’র সাথে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের মতবিনিময়

  • Update Time : Sunday, August 3, 2025
  • 260 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :::বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের নেতৃবৃন্দ। ৩ আগস্ট রবিবার সকাল ১০ টায় সিলেট নগরীর কাজিরবাজারস্থ উপদেষ্টার বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা নুরুজ্জামান নোমানীর পবিত্র কুরআন তেলাওয়াত ও পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বক্তব্য রাখেন ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুল হক, আইটি বিষয়ক সম্পাদক মাওলানা তৈবুর রহমান, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল মুকিত, হাফিজ জামাল আহমদ, হাফিজ নোমান আহমদ, হাফিজ মাওলানা মামুন খান প্রমুখ।
শেষে ২০২৪ এর জুলাই ও আগস্ট মাসের শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ।
খন্দকার আব্দুল মুক্তাদির ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ইমাম-মোয়াজ্জিনগণ সমাজের সম্মানিত ব্যক্তি। তাদের পাশে আমি সব সময় আছি। তাদের যেকোন সমস্যায় আমাকে পাশে পাবেন। তাদের কাছে আমি দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!