1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:09 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল হবিগঞ্জ

  • Update Time : Friday, August 1, 2025
  • 341 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ ঘণ্টা পর হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শহর ও কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়।

হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ড হয়। এরপর থেকে পুরো হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় দেখা দেয় পানির তীব্র সংকট।

Manual7 Ad Code

শুক্রবার সকালে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, অনেকেই পুকুরে গোসল সেরেছেন। পুকুরের পানি দিয়ে ঘরের রান্নাসহ বিভিন্ন কাজ চালিয়েছেন অনেকে।

ব্যাটারি চার্জ করতে না পারায় ইজিবাইক চালকরা গাড়ি বের করতে পারেননি। ফলে শহরে সকাল থেকে ইজিবাইক ও অটোরিকশার চলাচল ছিল ‘খুবই কম’ চোখে পড়েছে।

Manual7 Ad Code

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি শুরু হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎকেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে দুটি ট্রান্সফরমার পুড়ে যায়।

Manual3 Ad Code

হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ বলেন, “শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“রাতভর জরুরি মেরামত করে শহরের আংশিক এলাকা ও কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।”

বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে ‘কিছু সময়’ লাগবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!