1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:09 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

  • Update Time : Friday, August 1, 2025
  • 322 Time View

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক গণহত্যার মধ্যেই ইউরোপের আরেক দেশ পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানা গেছে।

Manual3 Ad Code

পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর দফতর জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে এ স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সভা অনুষ্ঠিত হবে।

পতুর্গিজ সরকারের এক বিবৃতিতে বলা হয়,‘পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া বিবেচনা করছে, যা আগামী সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সপ্তাহে চূড়ান্ত হতে পারে।’

Manual6 Ad Code

পর্তুগালের প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের সঙ্গে পরামর্শ করবেন বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual5 Ad Code

এর আগে, কয়েকদিনের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি দেশ জাতিসংঘের সেপ্টেম্বরের সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যেই স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্লোভেনিয়াও এক ধাপ এগিয়ে জাতিসংঘে স্বীকৃতির জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে।

Manual1 Ad Code

এই প্রক্রিয়ায় পর্তুগালের যোগদান পশ্চিম ইউরোপীয় কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এমন এক সময়ে, যখন গাজায় ইসরায়েলি অভিযানে ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ ও সমালোচনা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!