1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:26 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট-১ আসনের বদলে সিলেট-৩ আসনে যুক্ত হচ্ছে নগরের ৯ টি ওয়ার্ড

  • Update Time : Thursday, July 31, 2025
  • 437 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ডেস্ক :::: দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সিলেট বিভাগের মধ্যে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে সিলেট-১ ও সিলেট-৩ আসনে।

এরমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডকে সিলেট-১ আসন থেকে কেটে সিলেট-৩ আসনে যুক্ত করার প্রস্তাব হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডকে সিলেট-৩ আসনে অন্তর্ভুক্তির প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।

ভোটার সংখ্যা, ভৌগোলিক অখণ্ডতা এবং প্রশাসনিক কাঠামো বিবেচনায় নির্বাচন কমিশনের কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১-এর ৬ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এতে ২০২২ সালের আদমশুমারি এবং হালনাগাদ ভোটার তালিকার ভিত্তিতে কারিগরি কমিটি একটি প্রস্তাবনা দেয়।’

তিনি আরও জানান, এ বছর সংসদীয় আসনপ্রতি গড় ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ২০ হাজার। সেই ভিত্তিতে গাজীপুরে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে, ভোটার সংখ্যা কম হওয়ায় বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।

Manual1 Ad Code

যেসব আসনের সীমানা পরিবর্তন হয়েছে- পঞ্চগড়: ১, ২; রংপুর: ৩; সিরাজগঞ্জ: ১, ২; সাতক্ষীরা: ৩, ৪; শরীয়তপুর: ২, ৩; ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর: ১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ: ৩, ৪, ৫; সিলেট: ১, ৩; ব্রাহ্মণবাড়িয়া: ২, ৩; কুমিল্লা: ১, ২, ১০, ১১; নোয়াখালী: ১, ২, ৪, ৫; চট্টগ্রাম: ৭, ৮; বাগেরহাট: ২, ৩

Manual3 Ad Code

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘গাজীপুরে আসন বাড়ানো এবং বাগেরহাটে কমানোর প্রস্তাব কমিশন গ্রহণ করেছে। ভোটার ও জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নির্বাচন কমিশন বলছে, নতুন সীমানা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!