1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 5:27 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

  • Update Time : Wednesday, July 30, 2025
  • 184 Time View

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া এলাকার মৃত দরুশি চন্দ্র দাস’র ছেলে হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। সে বালু শ্রমিকের কাজ করার সুবাদে দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করে আসছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) সকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই ওবায়দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

Manual7 Ad Code

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহের প্রাথমিক সুরাতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ, গত সোমবার হরে কৃষ্ণ চন্দ্র দাস জাফলংয়ের পিয়াইন নদীতে বালু কাজ করতে যান। এ সময় একপর্যায়ে হঠাত করে পা পিছলে নৌকা থেকে নদীতে পড়ে যায় হরে কৃষ্ণ। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
বার্তা প্রেরকঃ মনসুর আলম

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!