1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:23 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জুলাই বিপ্লবের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না- শাহীনুর পাশা চৌধুরী

  • Update Time : Tuesday, July 29, 2025
  • 242 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, যারা জুলাই আগষ্টে ফ্যাসিষ্ট সরকারকে হটিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে তারা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা। জুলাই বিপ্লবের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। তিনি বলেন, এখনো সবার জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তিনি আগামী নির্বাচনে দলীয় আমীর অধ্যাপক আল্লামা মামুনুল হক মনোনীত রিক্সা প্রতীকে রায় দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় এখনো উন্নয়ন বঞ্চিত রয়েছে। মহান আল্লাহ তায়ালা আমাকে সুযোগ দিলে আপনাদেরকে সাথে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

Manual2 Ad Code

সোমবার বিকাল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ ও সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনী, সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ, মাওলানা আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মঈন নানু, বায়তুল মাল সম্পাদক মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা মো. ইয়াহিয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. রাহুল আহমদ, উপজেলা দায়িত্বশীল মাওলানা আতাউর রহমান, মাওলানা মাছনুন আহমদ, জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি মৌলভী খুরশেদ আলম, সহ সভাপতি আসকর আলী প্রমুখ।

Manual8 Ad Code

মতবিনিময় সভা শেষে সংগঠনের লক্ষ্য আর্দশের প্রতি একাত্মতা পোষণ করে বিভিন্ন শ্রেনী পেশার কয়েকজন ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!