1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 4:31 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

জাফলংয়ে নিখোঁজ পর্যটক মুকিতের ভাসমান লাশ উদ্ধার

  • Update Time : Sunday, July 27, 2025
  • 234 Time View

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্র পানিতে ডুবে নিখোঁজ পর্যটক মুকিত আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তিনদিন পর রবিবার জাফলং পিয়াইন নদীর বল্লাঘাট নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিখোঁজ মুকিত আহমেদের বলে শনাক্ত করে।
নিহত মুকিত আহমেদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।
মুকিত আহমাদ পেশায় একজন শ্রমিক ছিলেন।
তিনি গত শুক্রবার (২৫) জুলাই বিকেলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন।
এ ঘটনার তিনদিন পর আজ রবিবার (২৭) জুলাই জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মৃত দেহ উদ্ধার করে।
গোয়ানঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, আজ সকালে মুকিতের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!