1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:15 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : Thursday, July 24, 2025
  • 251 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের বড়লেখার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টায় নতুন ভবনের তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন ভবনের এই অংশটি দান করেছেন মাওলানা আমিনুল ইসলাম জলঢুপি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার উদ্যোক্তা ও সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আব্দুল আলিম। এতে সভাপতিত্ব করেন ছাহেব জাদায়ে বর্ণী আলহাজ্ব আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত পীর আল্লামা ফুলতলী (রহ.)-এর ছাহেবজাদা হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হাওলাদার আজিজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাব উল্লাহ, শাহেরা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হামিদ, এবং রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বদরুল ইসলাম, মোস্তফা উদ্দিন, করিম উদ্দিন, আজির উদ্দিন, আসাদ উদ্দিন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি প্রখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর হাতে গড়া এক দীপ্তিমান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে তিন দশক ধরে কুরআন, হাদীস ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ছাত্রদের আমল, আখলাক ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানের শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়, যেখানে দেশ, জাতি এবং মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!