1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 6:11 am
Title :

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

  • Update Time : Tuesday, July 22, 2025
  • 333 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (২২ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

Manual4 Ad Code

সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ ও বাংলাবাজার বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়।

অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল-বিদেশি সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, ভারতীয় শাড়ি, মাল্টা, চিনি, সুপারি, চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা।

বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা।

Manual1 Ad Code

আটক মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!