1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:27 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনে-সিলেটে সংবাদে সম্মেলন করেন এনসিপি

  • Update Time : Tuesday, July 22, 2025
  • 233 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: জাতীয় নগিরিক পার্টির (এনসিপি) চলমান ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি আগামী ২৫ জুলাই (শুক্রবার) সিলেট আসছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এনসিপির স্থানীয় নেতারা। এসময় সিলেটে জুলাই পদযাত্রার বিস্তারিত তথ্য তুলে ধরেন এনসিপির সিলেট জেলা সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ জুলাই শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকেল ৫টায় সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

Manual6 Ad Code

নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে।

Manual3 Ad Code

পদযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও এ পদযাত্রায় অংশ নেবেন।

আয়োজকরা বলেন, জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা-ধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই আমরা। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি।

Manual6 Ad Code

এবার প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মলনে এনসিপির কেন্দ্রীয় সদস্য নুরুল হুদা জুনেদসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!