1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 10:38 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সম্মিলিত সহযোগিতা ছাড়া ডায়াবেটিকহাসপাতাল বাঁচানো সম্ভব নয়-আরিফুল হক

  • Update Time : Sunday, July 20, 2025
  • 196 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দলমত নির্বিশেষে সিলেট ডায়াবেটিক হাসপাতাল বাঁচাতে সকলের সহযোগিতা চাইলেন। সম্মিলিত সহযোগিতা না ছাড়া এই হাসপাতালটি বাচানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। তাই যে বা যারা হাসপাতালে অনুদান অব্যাহত রেখেছেন তারা সবাই যেন দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করলেন।

Manual4 Ad Code

রোববার দুপুরে (২০ জুলাই) সিলেট ডায়াবেটিক হাসপাতালের জন্য অনুদান গ্রহণ অনুষ্ঠানে একথাগুলো বলেন আরিফুল হক চৌধুরী। ওই দিন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির দেওয়া অনুদান গ্রহণ করেন তিনি।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, ডা. এটিএম জাফর, এএইচ এম মুস্তাকিম চৌধুরী, ডা. জিয়াউল হক, আব্দুল মুক্তাদির কোরেশি, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ আজিজুল করিম,সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, ব্যবসায়ী নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, লিয়াকত হোসেন প্রমুখ। ৬০টি বিছানার চাদর, ৬০টি বালিশের কাভার ও ৩০টি মশারি তুলে দেন ব্যবসায়ীরা।

অনুদান গ্রহণ করে আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই হাসপাতালটি সিলেটের ডায়াবেটিস রোগীদের অন্যতম সেবা দানকারী প্রতিষ্ঠান। বিগত কয়েক যুগ ধরে হাসপাতালটি সবাইকে সেবা দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে হাসপাতালটি নানা সমস্যায় পতিত হয়েছে। তাই সবাই এগিয়ে আসলে হাসপাতালটি মডেল হাসপাতালে পরিণত করা যাবে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!