1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 3:55 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতেআমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে–আলহাজ¦ আতাউর রহমান

  • Update Time : Thursday, July 17, 2025
  • 148 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের জীবনকে উন্নত করতে, তাঁদের অধিকার সুনিশ্চিত করতে আমরা প্রতি মুহূর্তে দায়বদ্ধ। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের সবাইকে নিজের অধিকারের ব্যাপারে সচেতন হয়ে অন্যের অধিকার রক্ষার অঙ্গীকার করতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ ইদ্রিস মার্কেটে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ¦ আতাউর রহমানের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সফর উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এম আসাদুজ্জামান। বিএমবিএফ সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট বিভাগীয় সহ-সভাপতি, শ্যামল চৌধুরী, সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ^াস, বিভাগীয় কোষাধ্যক্ষ এস এম বিল্লাহ, বিভাগীয় প্রচার সম্পাদক মোঃ ইউসুফ সেলু, মো. আব্দুর রব মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, লুলু কামালী প্রমুখ। পরে এক বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন এস এম বিল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!