1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 5:19 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

তামাবিল শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ সভাপতি-মনির, সাধারণ সম্পাদক দিলিপ শর্মা

  • Update Time : Monday, July 7, 2025
  • 334 Time View

Manual8 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা ::: কোন প্রকার পোস্টার ছাপানো ছাড়াই এই প্রথম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের অন্যতম শ্রমিক সংগঠন তামাবিল স্থলবনন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের পরিচালনা কমিটির (২০২৫- ২০২৮) এর ত্রি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সংগঠনের কার্যালয়ে এই ভোট গ্রহন শুরু হয় এবং বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের পরিচালনা কমিটির সভাপতি পদে আনারস প্রতীকে ৪৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাইফুল ইসলাম বাঘ প্রতীকে পেয়েছেন ৩৯৩ ভোট। একই পদে অপর প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু চেয়ার প্রতীকে পেয়েছেন ১৫৪ ভোট। সহ-সভাপতি পদে হারিকেন প্রতীকে ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আয়নাল হক । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোঃ ফিরুজ মিয়া মাছ প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দিলীপ শর্মা। তার নিকটতম প্রার্থী শাহাজাহান আহমেদ হাতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৮৭ ভোট । সহ সাধারণ সম্পাদক পদে মই প্রতীক নিয়ে ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইমরান আহমদ। অপর প্রার্থী মোঃ আব্দুল হামিদ দেয়াল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ১৮৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে কলস প্রতীকে নিয়ে ৭৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন।
তার নিকটতম প্রার্থী শামিম আহমদ বাই সাইকেল প্রতীকে নিয়ে ২৪১ ভোট পেয়েছেন । অর্থ সম্পাদক পদে সেলাই মেশিন প্রতিকে ৭৬৫ ভোট পেয় নির্বাচিত হয়েছেন কবির হোসেন। অপর প্রার্থী মকবুল হোসেন ট্রাক গাড়ি প্রতীকে ভোট পেয়েছেন ২৪৬ টা। প্রচার সম্পাদক পদে মোবাইল প্রতিক নিয়ে ৫৮৩
ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহ-পরান মাইক প্রতীক নিয়ে ৪১৭ ভোট পেয়েছেন । সমাজ কল্যাণ সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতিক নিয়ে ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুজন মিয়া । অপর প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম মোরগ প্রতীকে পেয়েছেন ৩১৬ ভোট। সদস্য পদে পে-লোডার প্রতিকে ৫০০ ভোট পেয়ে প্রথম স্থান করেছেন আঃ মুনাফ এবং বেলচা প্রতীক নিয়ে ৪৮১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান করেছেন মোঃ সিরাজুল ইসলাম। একই পদে অপর প্রার্থী আব্দুল হাসিম মোমবাতি প্রতীকে পেয়েছেন ৪৫৯ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে মোঃ শুক্কুর আলী, ক্রীড়া সম্পাদক লিটন আহমদ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে পারভিন আক্তার। তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের উপদেষ্টা ও নির্বাচন
কমিশনার আনোয়ার হোসেন জুবের উক্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন এবং শান্তশিষ্ট ও সুশৃঙ্খল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!