1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 3:03 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সম্ভাবনাময় বাংলাদেশের জন্য তরুণদের দক্ষ করে তুলতে কাজ করছে বিএনপি: খন্দকার মুক্তাদির

  • Update Time : Wednesday, July 2, 2025
  • 227 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সম্ভাবনাময় বাংলাদেশের জন্য তরুণদের দক্ষ করে তুলতে কাজ করছে বিএনপি। তরুণদের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম ও নানা চড়াই উৎরাই পেরিয়ে বিএনপি দেশের মানুষের জন্য কাজ করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর বাংলাদেশের মানুষ আশার আলো দেখছে বিএনপিকে নিয়ে। আওয়ামী লীগের পতনের পর জাতীয় রাজনীতিতে এখন তরুণদের মধ্যেই ভবিষ্যৎ দেখছে বিএনপি। কারণ গণতন্ত্র ও জনগনের অধিকারের এ লড়াইয়ে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তরুণরা।
তিনি বলেন, ছাত্র-জনতা কাঁধে কাঁধ রেখে রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছেন, যারা রসদ যুগিয়েছেন তাদের সিংহভাগই জাতীয়তাবাদী শক্তির তরুণ নেতৃত্ব। তরুণদের মেধা শ্রমকে ব্যবহার করে সরকার বিরোধী আন্দোলনের শক্তিশালী ভিত রচনা করেছে বিএনপি। যে কারণে শত নির্যাতন, মামলা হামলা করেও জাতীয়তাবাদী শক্তিকে দমন করা যায়নি। বিএনপি তরুণদের মেধা, পরিশ্রম ও ত্যাগকে কাজে লাগিয়ে সমৃদ্ধশীল দেশ গঠনে কাজ করে যাচ্ছে।
তিনি বুধবার (২ জুলাই) নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের হল রুমে একটি উন্নত ও সেবাপূর্ণ বাংলাদেশের জন্য যুবকদের কণ্ঠস্বর শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তরুণদের মধ্যে বক্তব্যে রাখেন হোসেন আহমেদ হাসান, আলিফ হোসেন রিফতি, ওমর ফারুক তালহা, শিহাবুর রহমান, সামিত আলাহী ইয়াশফি, নাদিম চৌধুরী প্রমুখ।বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!