1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 24, 2026, 11:00 pm
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

ধর্মপাশা-মধ্যনগরে শ্রেষ্ঠ উপ সহকারী কৃষি অফিসার আকমল হোসেন

  • Update Time : Monday, June 30, 2025
  • 462 Time View

Manual3 Ad Code

সংবাদদাতা, মধ্যনগর ::: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় যৌথভাবে ২০২৪-২৫ অর্থ বছরে ‘আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণসহ বিভাগীয় কার্যক্রমে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ’ উপজেলা পর্যায় শ্রেষ্ঠ উপসহকারী কৃষি অফিসার হিসেবে ১ম স্থান অর্জন করেছেন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি অফিসার আকমল হোসেন।

Manual2 Ad Code

সোমবার(৩০ জুন) ধর্মপাশা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুই উপজেলার শ্রেষ্ঠ উপসহকারী কৃষি অফিসার হিসেবে আকমল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা( ইউ এ ও) আব্দুল্লাহ আল মাসুদ তুষার।

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে আকমল হোসেন সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ায় নানা ধরনের ফসল চাষে সফলতা এসেছে। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তাকে দুই উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি অফিসারের পুরস্কার প্রদান করা হয়েছে।

মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদ বলেন,আকমল হোসেন একজন সৎ, কর্মঠ ও সৃজনশীল কৃষি অফিসার। ইউনিয়নের কৃষকদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি এ ইউনিয়নের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন।

Manual6 Ad Code

মাঠে কৃষির উন্নয়নে কাজ করে সঠিক মূল্যায়ন পাওয়ায় আকমল হোসেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শাহ আলম, সকল উপসহকারী কৃষি কর্মকর্তা ও অফিসের সকল সহকর্মী এবং দুই উপজেলার সব কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার এই ১ম স্থানের পুরুস্কার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সকল উপ-সহকারী কৃষি অফিসারদের উৎসর্গ করলাম। এবং আপনাদের আগামীতে আমার অবস্থানে দেখতে চাই।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!