1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 1:33 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের বর্ষ সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : Sunday, June 29, 2025
  • 522 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: পিডিজি ইঞ্জিনিয়ার এম আব্দুল লতিফ এমপিএইচএফ এমডি বলেছেন, বিশ্বজুড়ে রোটারিয়ানরা মানব সেবায় নানামুখী কাজ করে চলেছে। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সেবা, শিক্ষা বৃত্তি প্রদানসহ নানামুখী সেবামূলক কার্যক্রমে রোটারিয়ানরা সুদীর্ঘ কাল থেকে অবদান রেখে চলেছে। তিনি বলেন, মানুষ মানুষের জন্য-এই মন্ত্রে দীক্ষিত হয়ে রোটারি ক্লাব সামাজিক সেবামূলক কার্যক্রম করে চলেছে। সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মন্ত্রে দীক্ষিত হয়ে রোটারিয়ানরা সারা বাংলাদেশে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্যরা রোটারী অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন পদকে ভূষিত হচ্ছেন।
তিনি শনিবার (২৮ জুন) রাতে নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ২০২৪-২৫ বর্ষ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাবের সভাপতি রোটারিয়ান পিপি আব্দুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কো-অডিনেটর এ্যাডমিন ডি৬৫ রোটারিয়ান পিপি কামরুজ্জামান চৌধুরী (রুমান), কো-অর্ডিনেটর ফিনান্স ডি ৬৫ রোটারিয়ান পিপি কবির উদ্দিন আহমদ, রোটারিয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান পিএইচএফ, রোটারিয়ান পিপি জিয়াউল হক এমপিএইচএফ, রোটারিয়ান পিপি মোঃ তৈয়বুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি এম এ মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি এম এ রহিম আরএফএসএম, রোটারিয়ান পিপি ইঞ্জিঃ রুহুল আলম পিএইচএফ, রোটারিয়ান পিপি এডভোকেট বদরুল হোসাইন পিএইচএফ, রোটারিয়ান হাসান উদ্দিন চৌধুরী, মেট্রোপলিটন প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল বাছিত, সেক্রেটারী রোটারিয়ান আমিরুল ইসলাম সুমন, রোটারিয়ান আব্দুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান পিপি নজরুল ইসলাম পিএইচএফ। ভোট অফ থেকন্স দেন রোটারিয়ান পিপি সাব্বির আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান পিপি মো. শামছু উদ্দীন পিএইচএফ। জাতীয় সংগীত পরিবেশন করেন রোটারিয়ান শিশির রঞ্জন সরকার আরএফএসএম। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!