1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:53 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ছাত্রশিবিরের সাবেক সাথী-সদস্য সমাবেশ

  • Update Time : Thursday, June 26, 2025
  • 550 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ফজলুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন থেকে অবসরের সুযোগ নেই। কারণ মুমিন জীবনের মূল লক্ষ্য হলো ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি। আমাদের ভাইয়েরা ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে শামিল হওয়ার মাধ্যমে যৌবনের গতিপথ বদলে দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে মুক্তির আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। ছাত্র জীবন শেষ হওয়ার পরও এর ধারা অব্যাহত রাখতে হবে। কারণ আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। জীবনের প্রতিটি ধাপে বিষয়টি সবাইকে মাথায় রাখতে হবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে সাবেক সাথী-সদস্য ভাইদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

Manual5 Ad Code

তিনি বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশে ছাত্রশিবিরের বিপুল সংখ্যক সাবেক সাথী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

Manual4 Ad Code

বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মুফতী আলী হায়দার প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা ইসলামী আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসেবে মেনে নিয়েছি। তাই আমরা আমৃত্যু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। জীবনের শত ব্যস্ততার সাথে সমন্বয় করে দ্বীনি দায়িত্ব পালন করে যেতে হবে। ইনশাআল্লাহ এদেশে ইসলামী আন্দোলন বিজয়ী হবে।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!