1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 4:47 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট মহানগর ১৫নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ

  • Update Time : Wednesday, June 25, 2025
  • 529 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন- চবিব্বশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেয়া যাবেনা। জামায়াত চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্খার বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ করতে চায়। এদেশে আর কাউকে সন্ত্রাস, চাঁদাবাজী, ঘুষ, দুর্নীতি ও লুটপাটের সুযোগ দেয়া হবেনা। ক্ষমতার নামে জনগণকে শোষন নয়, জনগণের একজন খাদেম হিসেবে কাজ করাই আমার লক্ষ্য।

Manual5 Ad Code

তিনি বলেন, জামায়াতের মূল লক্ষ্য হলো ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। জুলাই বিপ্লবের পর জনগণের মনে পরিবর্তনের যে মনোবাসনা তৈরী হয়েছে সেটিকে গণজোয়ারে রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সমৃদ্ধ সিলেট গঠন করতে চাই। সুষম উন্নয়নের মাধ্যমে সিলেটবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করতে আমাদের কর্ম প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

Manual4 Ad Code

তিনি মঙ্গলবার (২৪ জুন) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৫নং ওয়ার্ড জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুর রশিদের পরিচালনায় নগরীর মিরাবাজারে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট -১ আসনের নির্বাচন কমিটির আহবায়ক ও জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, সেক্রেটারী মুহাম্মদ মুহিব আলী ও সহকারী সেক্রেটারী এডভোকেট জুনেদ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা এখলাছুর রহমান, আব্দুশ শহীদ জোয়ার্দার, শাহিদুজ্জামান চৌধুরী ও ১৫নং ওয়ার্ড সহ-সভাপতি সিদ্দিক আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!