1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:38 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জাফলংয়ে অবৈধ স্টোন ক্রাশার মিলের বিরুদ্ধে অভিযান-বিদ্যুৎ মিটার জব্দ

  • Update Time : Wednesday, June 18, 2025
  • 257 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা :: সিলেট গোয়াইনঘাট এলাকার জাফলং পাথর কোয়ারি এলাকায় স্থাপিত অবৈধ পাথর ভাঙার কলের (স্টোন ক্রাশিং মিল) বিরুদ্ধে অভিযানে নেমেছে টাস্কফোর্স। আজ বুধবার সকাল ১১টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান শুরু করে। দুপুর পর্যন্ত জাফলংয়ের অন্তত ১০টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

এরআগে মঙ্গলবার সিলেট সদর উপজেলার ধোপাগুলে ৩৩ টি ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করা হয়। আর সোমবার একই এলাকায় ৩০ টি ও জৈন্তাপুর এলাকায় ৫ টি অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে টাস্কফোর্স।

Manual8 Ad Code

এর আগে শনিবার (১৪ জুন) জাফলং এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তারা পাথর উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Manual3 Ad Code

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘পাথর উত্তোলন না হলে এসব ক্রাশারে পাথর আসছে কোথা থেকে? আমদানি করা পাথর হলে তা নির্দিষ্ট এলাকায় থাকার কথা। তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সরিয়ে দিতে বলেছি।’

Manual6 Ad Code

এই ঘোষণার পর ক্ষুব্ধ শ্রমিকরা উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ করে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে চালু ক্রাশার মিলগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ বিধ্বংসী কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!