1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 10:39 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীরের ইন্তেকাল : বৃহস্পতিবার জানাযা, এড. জুবায়েরসহ সিলেট জামায়াতের শোক

  • Update Time : Wednesday, June 18, 2025
  • 226 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর, প্রবীণ রাজনীতিবিদ, মৌলভীবাজার জেলা শহরের শাহ মোস্তফা রোডের দেওয়ান মঞ্জিল নিবাসী বিশিষ্ট লেখক ও গবেষক দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৬টায় সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুগগ্রাহী রেখে মারা যান।
মরহুমের জানাযা বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ২টা ৩০ মিনিটের সময় জেলা শহরের শাহ মোস্তফা রোড সংলগ্ন মৌলভীবাজার টাউন শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

এড. জুবায়েরসহ সিলেট জামায়াতের শোক
প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Manual2 Ad Code

এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- বৃহত্তর সিলেট তথা মৌলভীবাজারের কৃতি সন্তান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব আমৃত্যু ইসলামী আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন। তিনি দীর্ঘদিন মৌলভীবাজার জেলা আমীরের দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বদা সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। আর্ত মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। তাঁর মৃত্যুতে আমরা ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীলকে হারালাম। আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!