1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 11:18 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

ডা. জুবাইদার জন্মবার্ষিকীতে গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণে-এমরান চৌধুরী

  • Update Time : Wednesday, June 18, 2025
  • 218 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ডা. জুবাইদা রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন মানবিক, শিক্ষিত ও প্রজ্ঞাবান নেতৃত্বের প্রতীক। তাঁর কর্মময় জীবন দেশের তরুণ প্রজন্মের অনুকরণীয়। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ডা. জুবাইদা রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। আমরা আশা করি, এই উদ্যোগ পরিবেশ রক্ষা ও প্রজন্মকে সচেতন করতে সহায়ক হবে। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটে যখন দেশে গণতন্ত্র হুমকির মুখে, তখন ডা. জুবাইদা রহমানের মতো শিক্ষিত, সুদক্ষ ও জনবান্ধব নেতৃত্বই এই জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। তাঁর মতো একজন ব্যক্তিত্ব জাতীয় নেতৃত্বে আসা মানে দেশের ভবিষ্যৎ আরও আলোকিত হওয়া।
তিনি বুধবার (১৮ জুন) বিকেলে ২দিন ব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী সিলেটের রত্নগর্ভা সন্তান ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিম গাছ তথা জিয়া ট্রি রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাউন্সিলর, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি সহ সভাপতি নজরুল ইসলাম, ব্রিস্টল সিটির সাবেক মেয়র ফারুক আহমদ চৌধুরী,সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা কামাল আহমদ, জেলা যুবদল নেতা লায়েছ আহমদ, নাসির উদ্দিন আবেদ, অলিউর রহমান, মুরাদ আহমদ, মিজান আহমদ, সাহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!