1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:59 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

উপদেষ্টার নির্দেশের পর ক্রাশার মেশিনবিরোধী অভিযান শুরু, ৩০ টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : Monday, June 16, 2025
  • 625 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা :: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশের পর সিলেটে অবৈধ পাথর ভাঙার কলের (স্টোন ক্রাশার মেশিন) বিরুদ্ধে অভিযানে নেমেছে যৌথবাহিনী।সোমবার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় যৌথবাহিনীর উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযানে ৩০টি ক্রাশার মেশিনের মিটার খুলে নেয়া হয়েছে এবং ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (১৬ জুন) বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

Manual5 Ad Code

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথের নেতৃত্বে ধোপাগুল এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ধোপাগুল বাজারের ৩০টি ক্রাশার মেশিনের মিটার খুলে নেওয়া হয়েছে এবং ক্রাশার মিলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশেরে উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যৌথবাহিনীর উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযানে সিলেটের ধোপাগুলে ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং এই সময় ৩০টি ক্রাশার মেশিনের বিদ্যুতের মিটার খুলে নেওয়া হয়।

Manual4 Ad Code

এর আগে গত শনিবার জাফলং পরিদর্শনে এসে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এ জায়গাটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপাতত এখান থেকে কোনো পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। এখান থেকে ক্রাশার মেশিন সরাতে হবে, তাই এসব মেশিনে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান তাৎক্ষণিকভাবে ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশ দেন। পাশাপাশি তিনি জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!