1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:07 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

উত্তপ্ত ইরান-ইসরায়েল, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

  • Update Time : Saturday, June 14, 2025
  • 265 Time View

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: একের পর এক হামলা আর পাল্টা হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান-ইসরায়েলে। একই সঙ্গে বাড়ছে প্রাণহাণির সংখ্যা। পাল্টাপাল্টি এসব হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬২ জন।

এদিকে ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। আহত হয়েছেন আরও ৩০০ জনের বেশি।

Manual8 Ad Code

শনিবার মধ্যরাত থেকে নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলার তথ্য মিলেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে। ইসফাহানে ইসরায়েলি ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

Manual5 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছে।

এদিকে থেমে নেই ইরানও। দেশটিও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘নিঃসন্দেহে তাদের (ইসরায়েল) জীবন তিক্ত হয়ে উঠবে। যদি তারা মনে করে এই আঘাতেই সব শেষ—তাহলে সাফ জানিয়ে দিচ্ছি, তারা যে যুদ্ধ শুরু করেছে তা শেষ করবে ইরান। তাদের অক্ষত রাখা হবে না।’

Manual6 Ad Code

ইসরায়েল দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ৩টি ড্রোন তারা ভূপাতিত করেছে। দেশটির উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বাজতে শোনা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!