1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:07 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বিমান দুর্ঘটনায় ২০৪ আরোহীর মরদেহ উদ্ধার

  • Update Time : Thursday, June 12, 2025
  • 254 Time View

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় ২৪১ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একজনকে। এদিকে বিমানটি মেডিকেল ছাত্রাবাসে আছড়ে পড়ায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছাত্রাবাসে থাকা অন্তত ৬০ জন।

Manual8 Ad Code

আহমেদাবাদ শহরের পুলিশপ্রধান জি এস মালিক রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় অন্তত ৬০ জন মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, যেখানে একটি ডাক্তারের হোস্টেলও ক্ষতিগ্রস্ত হয়।

Manual6 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়ছে, ২৩০ যাত্রী, ২ পাইলট ও ১০ কেবিন ক্রু নিয়ে ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি।

Manual6 Ad Code

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, আজ বেলা ১টা ১৭ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেঘানি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে ব্যাপক বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটিতে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পাঠানো এক শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সমবেদনা।

বার্তায় তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমাদের সকল চিন্তা ও প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি। যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!