1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 3:22 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

জাফলং জিরো পয়েন্টের ডাউকি নদী থেকে পর্যটক মাহি’র লাশ উদ্ধার

  • Update Time : Wednesday, June 11, 2025
  • 310 Time View

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রের ডাউকি নদীতে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পর্যটক মাহি (১৫) চট্টগ্রামের বায়োজিদ থানার আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন পর্যটক পানিতে নেমে গোসল করছিলেন। এসময় পানির নিচে অচেতন অবস্থায় এক তরুনকে দেখতে পান। পরে পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মৃত অবস্থায় তাকে পানি থেকে উদ্ধার করে। মাহি তার বন্ধুদের সাথে চট্টগ্রাম থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে ছিলেন। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!