1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 7:34 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট

  • Update Time : Thursday, May 29, 2025
  • 387 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা :: আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বারিউড়া থেকে বিশ্বরোড হয়ে বেড়তলা ও সুহিলপুর পর্যন্ত যানজট লেগে আছে। বিশ্বরোড মোড়ের গোলচত্বরের চারপাশে মহাসড়কে বড় বড় গর্ত হয়ে গেছে। গর্তের কারণে ধীরগতিতে চলছে যানবাহন।বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় পানির ওপর গাড়ি চললে উল্টে যাওয়ার ভয়ে চালকরা গাড়ি থামিয়ে রাখেন।

Manual4 Ad Code

জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর চারল্যানে উন্নিতকরণের কাজ ৪ বছর ধরে চলমান রয়েছে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান এফকন কোম্পানি দ্রুত কাজ না করে বিশ্বরোড় মোড়ের সড়ক অবহেলিত অবস্থায় ফেলে রেখেছে। যার কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি।

স্থানীয় বলেন, ‘এখানে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। বিশ্বরোড মোড়টি ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ না করলে যানজট মুক্ত হবে না। আমরা সড়কটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।’

Manual2 Ad Code

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান বলেন, ‘বিশ্বরোড মোড়ের চারপাশে বড় বড় গর্তের জন্য যানজট সৃষ্টি হয়েছে। এই গর্তে গাড়ি নামতে চায়না। যানজট নিরসনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।’

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!