1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:13 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন

  • Update Time : Wednesday, May 28, 2025
  • 608 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: সিলেটের সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২৮ মে) ভোরে ও সকালে সিলেট এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। এ সময় এদের সবাইকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual8 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে ৪৮ বিজিবি জৈন্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ৫২ জন, নোয়াকোট বিওপি ছাতক উপজেলা সীমান্ত দিয়ে ১৬ জন এবং ১৯ বিজিবি জৈন্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ঘটনার সময় বিজিবি সতর্ক অবস্থানে থাকায় দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাটের বাসিন্দা।

Manual4 Ad Code

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের তিনটি সীমান্ত এলাকা দিয়ে কয়েকটি গ্রুপে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের সবাইকে সীমান্ত এলাকা থেকে আটক করেছেন বিজিবির টহল দল।

Manual5 Ad Code

বিজিবি ১৯ ব‍্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বুধবার সকাল ৬টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর সীমান্ত দিয়ে বিএসএফ আরও ১৪ জনকে ঠেলে পাঠিয়েছে। আটকদের আইনিব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!