1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 11:55 am
Title :
অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

দ্রুত জাতীয় নির্বাচনের দাবীতে সিলেট বিমান বন্দর থানা বিএনপির কর্তৃক বিক্ষোভ মিছিল

  • Update Time : Sunday, May 18, 2025
  • 251 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা :: অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার (১৮ মে) দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সিলেট মহানগর বিএনপির আওতাধিন বিমান বন্দর থানা বিএনপির কর্তৃক বিক্ষোভ মিছিল শেষে শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্ত্বরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা পালি গেলেও বিভিন্ন মন্ত্রণালয়ে লুটপাট অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি বলেন, এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের সফলতা ম্লান করে দিচ্ছে মন্তব্য করে বলেন, যেসব আকাঙ্খা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাড চেয়ে কয়েস লোদী বলেন, দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামব।
বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সারোয়ার রেজার পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, সাবেক ছাত্রদল নেতা গ্রেটার লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান সাদিক, কামাল মিয়া, জাকির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!