1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 5:30 am
Title :

ছাত্রদল নেতা ফাহিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • Update Time : Thursday, May 15, 2025
  • 371 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি প্রতিবাদে সিলেট বাঘবাড়ী এলাকায় বিক্ষোভ চলাকালীন সময় মহান নগর ছাত্রদল স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিমের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কের করা হয়। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের নগরীর বাঘবাড়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রিকাবি বাজার পয়েন্টে শেষ হয়। মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সভাপতিত্বে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক
মোয়াজ্জেম হোসেন মাহিন যৌথ পরিচালনায়

Manual6 Ad Code

বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্ত প্রধান করেন হাবিবুর রহমান রাসেল, দেলোয়ার হোসেন সুমন, মাহমুদুল হাসান সাগর,
মামুন আহমেদ মুন্না, নাইম ইসলাম, উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, গনশিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমেদ, শিক্ষাও পাঠ্ চক্র বিষয়ক সম্পাদক আমির গাজী,মহানগর ছাত্রদল নেতা মিল্লাদ আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি প্রতিবাদ চলাকালি সময় হঠাৎ করে ছাত্রদল নেতা ফাহিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা খুবই নিন্দাজনক। অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোর দাবি জানান বক্তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!