1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 4:51 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে উত্তেজনা

  • Update Time : Thursday, May 8, 2025
  • 350 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা :: সিলেটের গোয়াইনঘাট সীমান্তের নলজুরি খাসি হাওর ১২৭৮-৭৯ মেইন পিলারের মধ্যবর্তী স্থানে একটি মাঠের জরিপ কার্যক্রম পণ্ড হয়ে গেছে স্থানীয়দের বিক্ষোভের মুখে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, জরিপ কার্য সম্পাদন করতে পারেনি বিএসএফ ও বাংলাদেশের যৌথ দল।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন তারা। এটি দখলের পায়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Manual1 Ad Code

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন এরঅধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী জায়গাটি ভারত পেয়েছে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনাও হয়।সিলেট ভ্রমণ প্যাকেজ

Manual6 Ad Code

এর এক পর্যায়ে, আজ সকাল এগারোটার দিকে বিএসএফ ও বিজিবি, বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার ১২৭৮- ৭৯ পিলারের মধ্যবর্তী স্থানটিতে জরিপ করতে যান।

এসময়, সীমান্তবর্তী বাংলাদেশীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ দলটিকে বাধা দেয়। ঘটনাস্থল ত্যাগ করে যৌথ জরিপ দল। পরে বিজিবির উত্তেজিত লোকজনকে শান্ত করে। সীমান্ত থেকে সরে যায় বিএসএফ ও জরিপকারী দলের সদস্যরা।

Manual6 Ad Code

তিনি আরও জানান, খেলার মাঠটি অপদখলীয় জায়গা হিসেবে চিহ্নিত। তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ও বিএসএফ এর টহল কার্যক্রম অব্যাহত আছে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!