1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:23 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট মেডিকেয়ার ও ভারতের ফোর্টিস হসপিটালের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : Monday, May 5, 2025
  • 276 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :: সিলেট মেডিকেয়ার ও আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফোর্টিস হসপিটালস এর যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ এপ্রিল) রাতে সিলেট নগরের বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে চিকিৎসা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফোর্টিস হসপিটালস-এর আন্তর্জাতিক বিক্রয় বিভাগের ডেপুটি ম্যানেজার কাজী গিয়াসউদ্দিন। এসময় তিনি বলেন, সিলেট মেডিকেয়ার দেশের উত্তর-পূর্বাঞ্চলে স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানের সেবাকে যেভাবে স্থানীয় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা ভবিষ্যতে একসঙ্গে আরও কার্যকরী ও টেকসই উদ্যোগ নিতে আগ্রহী। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিক ও সহনশীল। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ চিকিৎসা বিষয়ে যথেষ্ট সচেতন। তাদের পাশে থেকে ফোর্টিস হসপিটালস আরও উন্নত সেবা নিশ্চিত করতে চায়।
সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার রেদা মঈন রেজার পরিচালনায় সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার চৌধুরী নুর তামাম, আব্দুল করিম জোনাক এবং খালেদ শাহরিয়ার মুমিত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম, সাবিক হোসাইন, মজিদুল ইসলাম সানি, রাব্বানী, মৃণাল কান্তি, সন্দীপন নন্দী, আলী হায়দার বিপ্লব, আবদুল করিম, ফারুক খান মনি, চৌধুরী নূর তামাম, আবুল ফয়সাল জিয়াদ প্রমুখ।
বাংলাদেশের রোগীদের উন্নতমানের চিকিৎসা এবং স্থানীয় ডাক্তারদের স্কিল ডেভলাপমেন্টের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে হেলথকেয়ার ফেসিলিটেশন সার্ভিস প্রভাইডার সিলেট মেডিকেয়ার। দেশের ভিতরে এবং বাহিরে উন্নত চিকিৎসা করতে আগ্রহীদের সিলেটের বন্দর বাজারের রং মহল টাওয়ারে অফিসে সরাসরি যোগাযোগ অথবা (০১৮৯৩ ৮৯১২১২, ০১৯৮৯ ৯৯৫০৪৭, ০১৭১৫ ০২৯০১৮) করতে পারবেন।
মুলত সিলেট মেডিকেয়ার দেশের ভিতরে এবং বাইরে যেমন ভারত থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইরান, তুরস্ক এসব দেশগুলোতে উন্নত চিকিৎসা নিতে প্রত্যাশী রোগীদের সকল ধরনের সেবা এবং সহযোগীতা দিয়ে থাকে। সিলেট মেডিকেয়ার সিলেটের রোগী এবং ডাক্তারদের জন্য সিলেটের স্বাস্থ্যসেবা উন্নতির জন্য সদা সচেষ্ট ভুমিকা পালন করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!