1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 3:20 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের দোয়া মাহফিল

  • Update Time : Monday, May 5, 2025
  • 183 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা :: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সাবেক সভাপতি ইকবাল মনসুর, সাবেক কোষাধ্যক্ষ সিএম মারুফ ও কার্যনির্বাহী কমিটির সদস্য শহীদ এটিএম তুরারসহ মৃত্যুবরণকারী সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে গত রবিবার (৪ মে) এসোসিয়েশন কার্যালয়ের ডা. রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনোয়ার হোসেন, সদস্য মামুন হাসান, দুলাল হোসেন, নাজমুল কবির পাভেল, শাহ মো. কয়েস আহমদ, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, এসএম রফিকুল ইসলাম সুজন, এইচএম শহিদুল ইসলাম, আজমল আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মধুবন সুপার মার্কেট মসজিদের সহকারী ইমাম মাওলানা ময়নুল ইসলাম। দোয়া মাহফিলে দেশব্যাপী নিহত সাংবাদিকের রুহের মাগফেরাত ও সদস্যদের পরিবারের সবার সুস্থতা কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!