1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:25 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট গোলাপগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রাণ হারালেন ফাহিম

  • Update Time : Thursday, May 1, 2025
  • 290 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: সিলেটের গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে চুরিকাঘাতে আহত ফাহিম বৃহস্পতিবার সকালে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। নিহত ফাহিম একই ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে।

Manual2 Ad Code

জানা যায়, দীর্ঘদিন থেকে বাড়ির পাশ্ববর্তী ফুফুর পরিবারের সাথে ফাহিম আহমদদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার দিবাগত রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহিম ও ফুফুর পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফাহিমকে ছুরিকাঘাত করেন ফুফাত ভাই সাইদ আহমদ।

Manual3 Ad Code

তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যু হয় তার।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!