1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:27 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধনেজেলা প্রশাসক

  • Update Time : Thursday, April 24, 2025
  • 266 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা :: সিলেটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় অবস্থিত সিলেট সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, ধান ও চাল সংগ্রহের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন। এছাড়া এর মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হবে না। সরকারি গুদামে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য মজুদ নিশ্চিতের মাধ্যমে দুর্যোগ ও চাহিদার সময় জনগণের নিরাপত্তা দিতে পারবো। তিনি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code

সিলেট জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি (ভারপ্রাপ্ত) সিলেট জেলা দীপক কুমার দাস, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খুশনূর রুবাইয়াৎ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।

উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ। অনুষ্ঠানে মিলার মালিকদের মধ্যে বক্তব্য রাখেন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ও কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন জিয়াউল হক।

Manual8 Ad Code

এবার সিলেট সদর উপজেলায় ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৬ টাকা কেজি হিসেবে ৪৩৩ মেট্রেক টন এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা হিসেবে ৯৫০২৫ মেট্রিক টন। এবছর সরকার কৃষক অ্যাপস এর পাশাপাশি উপজেলা কৃষি অফিস হতে প্রদত্ত তালিকা হতে আগে আসলে আগে গুদামে ধান বিক্রয়ের সুযোগ পাবে ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। মূল্য পরিশোধ করা হবে কৃষকের ব্যাংক একাউন্টে। ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!