1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 23, 2026, 11:54 pm
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট টেস্টে মুখ পুড়েছে বাংলাদেশের

  • Update Time : Wednesday, April 23, 2025
  • 469 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: সিলেট টেস্টে চতুর্থ দিন শেষের আগেই বাংলাদেশকে হারালো জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে ১৭৪ রানের সেশন ছোঁয়া দূরত্বে লক্ষ্য পায় তারা। দারুণ ওপেনিং জুটিতে ওই রান সহজও করে ফেলেছিল সফরকারীরা। কিন্তু মেহেদী মিরাজ ঘূর্ণির ম্যাজিকে ম্যাচ জমিয়ে তোলেন। তবে শেষ হাসিটা হাসে জিম্বাবুয়ে। ৪ বছর পর টেস্টে জয় পায় দলটি। একদিন হাতে রেখেই সিলেট টেস্টে নিজেদের করে নিলো জিম্বাবুয়ে।

Manual4 Ad Code

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বুধবার (২৩ এপ্রিল) ৩ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ফিফটি আর বেন কারানের ৪৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

Manual4 Ad Code

এর আগে প্রথম ইনিংসে ১৯১ রান করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে। তাতে প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

রান তাড়ায় নেমে শুরু থেকেই দাপট দেখায় সফরকারীরা। ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে নেন বেনেট ও কারান। তাতে সহজেই জয় পাওয়ার পথ তৈরি হয়েছিল। তবে মাঝে একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ একাই ৫ আর তাইজুল তুলে নেন ২ উইকেট।

Manual7 Ad Code

তবে শেষদিকে আর কোনো বিপদ হতে দেননি ওয়েসলি মাধেভেরে ও রিচার্ড এনগ্রাভা। অষ্টম উইকেট জুটিতে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তারা।বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের পর সাদা পোশাকে জয় পেলো জিম্বাবুয়ে। ওই ম্যাচটি ছিল সিলেট স্টেডিয়ামে। যেখানে ১৫১ রানের ব্যবধানে হেরেছিল লাল সবুজরা।

আর সব মিলিয়ে প্রায় ৪ বছর ২ মাস এবং ১০ ম্যাচ পর ক্রিকেটের মর্যাদাকর ফরম্যাটে জয় পেলো দলটি। টেস্টে সবশেষ ২০২১ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল তারা।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!