1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 1:31 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সিলেটে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

  • Update Time : Monday, April 21, 2025
  • 329 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা :: সিলেটের বিশ্বনাথে অজ্ঞাতনামা ব্যক্তির ছুরিকাঘাতে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী খুন হয়েছেন। গত রোববার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পীরের বাজার এলাকায় হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী নিপেশ তালুকদার (৪২) সুনামগঞ্জের দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের পুত্র। সে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখিস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বসবাস করে আসছিল।সিলেট বিভাগ ট্যুর প্যাকেজ

Manual6 Ad Code

হত্যাকান্ডের খবর পেয়ে রাত ১১টার দিকে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম-সেবা ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে একদল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার ফজলুল হক জানান, খুন হওয়া নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেল দিয়ে বাজারে বাজারে পান, সুপারী ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। আজও (রোববার) সন্ধ্যায় একই ভাবে বাইসাইকেল দিয়ে মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিমে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা লোকজন তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সে রক্তাক্ত অবস্থায় দৌড়ে পীরের বাজারের ব্যবসীয় আকদ্দুছ আলীর চায়ের দোকানে এসে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ বাঁচানোর আকুতি জানায়। কিন্তু স্থানীয় লোকজন তাকে ডাক্তার বা হাসাপাতালে নিয়ে যাওয়ার পূর্বে মৃত্যুরবণ করে।

Manual2 Ad Code

ব্যবসায়ী হত্যাকান্ডের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত আছে তা সনাক্ত করা যায়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যাকারীদের দ্রæত আইনের আওতায় আনা হবে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!