1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 4:17 am
Title :

জিম্বাবুয়ে ক্রিকেট দল সিলেটে

  • Update Time : Wednesday, April 16, 2025
  • 945 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: সিরিজের প্রথম ম্যাচ খেলতে সিলেটে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেটে এসে পৌছালো দলটি। বিমানবন্দর থেকে বের হয়ে জিম্বাবুয়ে দল চলে যায় হোটেলে। আজকের দিন হোটেলে বিশ্রাম নিবে তারা।

Manual7 Ad Code

জিম্বাবুয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসছে। এর আগে ২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালে বাংলাদেশে এসে টেস্ট খেলেছে তারা। সব মিলিয়ে ১০ টেস্টে আফ্রিকার দলটির জয় মাত্র দুটি।

Manual1 Ad Code

এদিকে, সিলেটে টানা তিন দিন অনুশীলন করার পর আজকে বিশ্রাম করছে বাংলাদেশ দল। আগামীকাল দুই দলই অনুশীলন করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!