1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:12 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সীমান্তে সেনাবাহিনীর সহযোগিতায় ৬১ লক্ষ টাকার ভারতীয় দুম্বা ও রামছাগলের চালান আটক

  • Update Time : Monday, April 14, 2025
  • 393 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় ভারত থেকে অবৈধ পথে আমদানি করা ২৮ টি দুম্বা ও ৩৭টি রামছাগল আটক করা হয়। আটকৃত দুম্বা ও রামছাগল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ৬১ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় দুম্বা ও রামছাগল আটক করা হয়েছে। সোমবার সন্ধায় বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে চোরাকারবারিরা
অবৈধ ভাবে ভারত থেকে দুম্বা ও রামছাগলের একটি চালান এনেছে। কিন্তু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুম্বা ও রামছাগল ফেলে চলে যায়। পরে সেনাবাহিনীর দুম্বা ও রামছাগল আটক করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করেন। আটককৃত দুম্বা ও রামছাগলের আনুমানিক সিজার মূল্য ৬১ লক্ষ ২০ হাজার টাকা। এ বিষয়ে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে, সেজন্য চোরাই পথে এ সকল পশু ভারত হতে পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী পশুসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!