1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 5:35 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

ইসরায়েলিদের অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা জালাল উদ্দীন আহমদ পীর

  • Update Time : Friday, April 11, 2025
  • 179 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::দক্ষিণ সুরমার চান্দাই ছাহেব বাড়ি আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দীন আহমদ পীর বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যেভাবে নিরস্ত্র মুসলমানদের হত্যা করছে, তা আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। অথচ বিশ্বে ৫৭টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা একজোট হয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিবাদ গড়ে তুলতে পারছি না। মুসলিম দেশগুলোর এমন নীরবতা অত্যন্ত দুঃখজনক। তারা যেন ইসরায়েলের জুলুমের সামনে চুপচাপ বসে আছে, যেন তাদের হাতে চুড়ি পরানো হয়েছে। এই ৫৭টি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতো, প্রতিরোধ গড়ে তুলতো, তাহলে ইসরায়েল কখনও এতটা সাহস পেত না আমাদের মুসলিম ভাই-বোনদের এভাবে হত্যা ও নির্যাতন করার। আমাদের এখনই জেগে উঠতে হবে, অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।
তিনি বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাদ যোহর কোর্ট পয়েন্ট কালেক্টর মসজিদের সামনে চান্দাই সাহেব বাড়ি দক্ষিণ সুরমা সিলেট ও চন্দাই সাহেব বাড়ি রহঃ এর মুরিদিন মুহিব্বিন র্সবস্থরের মুসলমানগণদের উদ্যোগে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি ইসরাইলের সাথে সকল চুক্তি ও তাদের পণ্য বাংলাদেশে আমদানি না করার জন্য অন্তবর্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
এর পূর্বে এক বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় গাজায় নিহত ফিলিস্তিনি মুসলিমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন দক্ষিণ সুরমার চান্দাই ছাহেব বাড়ি আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দীন আহমদ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের উপদেষ্টা আপতাব আলী, সেক্রেটারি আবদুল হক, অর্থ সচিব নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া, তাহরিকে খতমে নবুওয়ত সিলেট মহানগরের মাওলানা খাইরুল ইসলাম আলমগীর, এলডিপি সিলেট জেলা সভাপতি সাইদুর রহমান চৌধুরী রুপা প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!