1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 2:23 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

নার্সদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নার্সিং এসোসিয়েশনের মানববন্ধন

  • Update Time : Friday, March 28, 2025
  • 203 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :: সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় সিগারেটের ধোঁয়া ছোড়া নিয়ে ওসমানী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাহিদুল ইসলাম আক্তার, নর্থইষ্ট নার্সিং কলেজের শিক্ষক দিলোয়ার হোসেন, মেডিকেল টেকনোলজিষ্ট রাসেল আহমদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট নার্সিং এসোসিয়েশন উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমুয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

মানবন্ধনে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, গত ২৪ মার্চ রাতের আধারে সিলেট নগরীর মীরবক্সটুলায় এলাকায় অন্যায়ভাবে নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এই কিশোর গ্যাংরা শুধু মারামারি হানাহানি নয় অন্যান্য অপকর্মে জড়িত রয়েছে। তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলাকারী কিশোর গ্যাংয়ের সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। গ্রেফতারকৃত ৩ জনকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাকি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে। রোগীদের সেবায় নিয়েজিত ডাক্তার, নার্সদের কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে নার্সিং এসোসিয়েশন কর্মবিরতী সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

নার্সিং শিক্ষার্থী রবিন আহমদ, মুসফিক চৌধুরী, হ্নদয় আহমদ, সুফিয়ান, রাহুল দাশ, সহ সিলেটের ১২টি নাসিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!