1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 4:46 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সাহরি আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Monday, March 24, 2025
  • 347 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :: হাফিজ ইমরান আহমদ দিলোয়ার ও মাওলানা সুফিয়ান আহমদ-এর পরিবারের পক্ষ থেকে তাঁদের প্রয়াত আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ সাহরি আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ ইমরান আহমদ দিলোয়ার। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা করেন ক্বারী আমানাতুল্লাহ আল হেলাল। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন মুফতি রফি বীন মুনির।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোরআন শিক্ষা পরিষদের মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম। তিনি ইসলামের আলোকে দোয়ার গুরুত্ব ও ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপস্থিত সকলের উদ্দেশে বিশেষ দোয়া পরিচালনা করেন।

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে হাফিজ ইমরান আহমদ দিলোয়ার বলেন, এই মহতী আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের প্রিয়জনদের জন্য দোয়া করা এবং রমজানের পবিত্রতা ও ফজিলত সম্পর্কে সবার মাঝে সচেতনতা তৈরি করা। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন এবং সবাইকে রমজানের পূর্ণ বরকত দান করেন।

Manual8 Ad Code

এতে আরও উপস্থিত ছিলেন লার্নিং ভিলেজ স্কুলের ইসলামিক টিচার কাওছার আহমদ শাহিন ও ডা. হাফিজ মুহিবুর রহমান।

এই মহতী আয়োজনে উপস্থিত সবাই আন্তরিকতার সাথে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি রমজানের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়।

আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং রমজানের বরকতে আমাদের জীবনকে পরিপূর্ণ করুন। আমিন।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!