1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 3:06 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

বিএনপি জনগণের আকাঙ্খা পূরণের জন্য নির্বাচন চায়: কয়েস লোদী

  • Update Time : Saturday, March 22, 2025
  • 310 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। বিএনপি শুধু বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় জনগণের আকাঙ্খা পূরণের জন্য। দেশ এবং জাতির জন্যই নির্বাচন দরকার। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে থাকবে ইনশাল্লাহ।
তিনি শনিবার (২২ মার্চ) মাহে রমজান উপলক্ষে নগরীর লোহাপাড়াস্থ কার্যালয়ে মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকের খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু।
জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে ও আবুল কাহের সাদির পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন এহিয়া খান মুমিন, মুস্তাকিম চৌধুরী অনি, নুরুল ইসলাম সাজওয়ান, বুরহান উদ্দিন, তারেক রাজ, রেজওয়ান বেগ, মো আয়াজ, কামাল আহমদ, মীর আবুল হাসান ফরহান, রুহুল খান মুন্না, দেলওয়ার, জসিম আহমদ, জুম্মান খান রাজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!